গাড়ির গড় জ্বালানি খরচ
গাড়ির গড় জ্বালানি খরচ কীভাবে হিসাব করবে? নতুন গাড়িগুলোতে অন-বোর্ড কম্পিউটার থাকে, যা তোমার হয়ে গড় খরচ হিসাব করে দেয়। এমন কম্পিউটার না থাকলে, বা কোনো কারণে এর ওপর ভরসা না থাকলে, গড় খরচ নিজেই হিসাব করে নিতে পার।
এজন্য দুইটি জিনিস লাগবে: কতটা দূরত্ব গেলে তা মাপা, আর সেই সময়ে কতটা জ্বালানি খরচ হলো তা মাপা। সবচেয়ে সহজ হলো, ট্যাংক পুরো ভরে নেওয়া এবং তখন থেকে অতিক্রান্ত কিলোমিটার গোনা শুরু করা। কিছুদিন পর পেট্রোল পাম্পে গিয়ে আবার ট্যাংক পুরো ভরে নাও। এবার যদি ধর 40 লিটার জ্বালানি ভরতে হয়, তার মানে আগেরবার জ্বালানি নেওয়ার পর থেকে তুমি 40 লিটার পেট্রোল বা ডিজেল খরচ করেছ। এখন দেখ, আগেরবার জ্বালানি নেওয়ার পর থেকে তুমি কত কিলোমিটার গেছ। ধরা যাক, 600 কি.মি.। এবার ভাগ করলে পাই
এক লিটার জ্বালানিতে তুমি 15 কি.মি. গেছ। বাংলাদেশে সাধারণত খরচ এভাবেই, প্রতি লিটারে কত কিলোমিটার, বলা হয়। তবে ইউরোপের অনেক দেশে খরচ বলা হয় প্রতি একশ কিলোমিটারে কত লিটার। সেটি পাবে এভাবে হিসাব করে:
খরচ দাঁড়াল প্রতি একশ কিলোমিটারে মোটামুটি ছয় পূর্ণ দুই-তৃতীয়াংশ লিটার (প্রায় 6.7 লিটার)। অন্যভাবেও একই খরচ পাওয়া যায়, যেমন
অর্থাৎ প্রতি কিলোমিটার যেতে তুমি 0.0666 লিটার জ্বালানি খরচ কর। এই মানকে একশ দিয়ে গুণ করলে আবার প্রতি একশ কিলোমিটারের খরচ পাই:
সূচিপত্র: গড় দ্রুতি কীভাবে নির্ণয় করা হয়, গাড়ির গড় জ্বালানি খরচ