✖

গড় দ্রুতি কীভাবে নির্ণয় করা হয়

ধরা যাক, একটি গাড়ির গড় দ্রুতি (average speed) বের করতে চাই। এজন্য দেখি, গাড়িতে কত কিলোমিটার গেলাম এবং তাতে কত সময় লাগল, তারপর প্রথম মানটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করি। যেমন, আমরা যদি 200 কি.মি. যাই এবং তাতে 2 ঘণ্টা লাগে, তাহলে আমাদের গড় দ্রুতি ছিল ঘণ্টায় 100 কি.মি.। তাই মূল সূত্র হলো, গড় দ্রুতি v¯ এর মান

v¯=দূরত্বসময়

অর্থাৎ

200 km2 h=100 km/h

অন্যান্য একক

আরেকটি উদাহরণ: আমরা 180 কি.মি. গেলাম এবং তাতে 90 মিনিট লাগল। সূত্রে মান বসালে পাই

180 km90 min=2 km/min

লক্ষ কর, এখানে আমরা দ্রুতি পেলাম ঘণ্টায় কিলোমিটারে নয়, মিনিটে কিলোমিটারে! দ্রুতিকে বেশি প্রচলিত কি.মি./ঘণ্টা এককে নিতে চাইলে দুইটি উপায় আছে। প্রথম উপায় হলো, সূত্রে মিনিট ব্যবহার না করে মিনিটকে ঘণ্টায় রূপান্তর করা। 90 মিনিট মানে দেড় ঘণ্টা, অর্থাৎ 90 মিনিট = 1.5 ঘণ্টা। এবার মানগুলো আবার সূত্রে বসাই:

180 km1.5 h=120 km/h

তাহলে আমাদের গড় দ্রুতি ছিল ঘণ্টায় 120 কি.মি.। দ্বিতীয় উপায়ে ভাবি এভাবে: গড়ে প্রতি মিনিটে দুই কিলোমিটার গেলে 60 মিনিটের এক ঘণ্টায় যেতে হবে তার ষাট গুণ কিলোমিটার। তাই গুণ করতে পারি

2 km/min⋅60 min/h=120 km/h

আরও দেখ

সূচিপত্র: গড় দ্রুতি কীভাবে নির্ণয় করা হয়, গাড়ির গড় জ্বালানি খরচ