✖

সিজার সাইফার

সিজার সাইফার (Caesar cipher) খুবই সহজ একটি সাইফার (গোপন লিপি)। জুলিয়াস সিজার তাঁর সামরিক যোগাযোগে এটি ব্যবহার করতেন।

এনক্রিপশনের মূলনীতি

সাইফার যেকোনো বর্ণমালা নিয়ে কাজ করতে পারে, তবে সাধারণত আমরা ধরে নিই যে এটি 26 অক্ষরের ইংরেজি বর্ণমালা ab…yz নিয়ে কাজ করে। প্রচলিত সিজার সাইফারে মূল লেখার (প্লেইনটেক্সট) প্রতিটি অক্ষরকে তিন অক্ষর সামনে “সরিয়ে” দেওয়া হতো। অর্থাৎ “a” অক্ষরের জায়গায় লেখা হতো “d”, “b” অক্ষরের জায়গায় “e” ইত্যাদি। বর্ণমালার শেষে পৌঁছে গেলে আবার শুরু থেকে গোনা হতো, তাই “z” অক্ষরকে এনক্রিপ্ট করলে হতো “c”। পুরো সরণটি নিচের সারণিতে দেখানো হলো:

প্রথম সারিতে আছে মূল লেখার অক্ষর, দ্বিতীয় সারিতে সাংকেতিক লেখার (সাইফারটেক্সট) অক্ষর। তাই “hello” শব্দটি এনক্রিপ্ট করলে পাই “khoor”।

সিজার সাইফারের সাধারণীকরণ

কথিত আছে, সিজার সবসময় তিন অক্ষরের সরণই ব্যবহার করতেন। আমরা অবশ্য সিজার সাইফারকে যেকোনো সংখ্যক অক্ষরের সরণে সাধারণীকরণ করতে পারি। তখন সাইফারের চাবি (কী) হিসেবে ব্যবহার করা হয় সেই অক্ষর, যেখানে “a” অক্ষরটি গিয়ে পড়ে। তাই সিজারের আসল সাইফার হলো তিন অক্ষরের সরণ, যা “d” অক্ষরের সঙ্গে মেলে, কারণ “a” গিয়ে পড়ে “d”-তে। উদাহরণের সারণিগুলোতে চাবিটি গাঢ় করে দেখানো হয়েছে। নিচে তুমি যেকোনো চাবির জন্য সারণি তৈরি করে নিতে পার:

চাবি:

এনক্রিপশন এভাবে হয়: ওপরের সারিতে অক্ষরটি খুঁজে বের করি এবং তার জায়গায় নিচের সারির সংশ্লিষ্ট অক্ষরটি লিখি। ডিক্রিপশন হয় উল্টো দিকে: নিচের সারিতে অক্ষরটি খুঁজে বের করি এবং তার জায়গায় ওপরের সারির অক্ষরটি লিখি।

ডিক্রিপশনের উদাহরণ: সাংকেতিক লেখা “zdwgw”, আর আমরা w চাবি দিয়ে একে ডিক্রিপ্ট করব। “w” চাবির সারণি তৈরি করি এবং নিচের সারিতে “zdwgw” এর অক্ষরগুলো খুঁজে বের করি। ওপরের সারিতে মূল লেখাটি পড়া যায়: “dhaka”।

সিজার সাইফারে এনক্রিপশন ও ডিক্রিপশনের অনলাইন টুল

শেষে তুমি যেকোনো লেখাকে যেকোনো চাবি দিয়ে এনক্রিপ্ট করে আবার ডিক্রিপ্ট করে দেখতে পার:

লেখা:
চাবি: