8 দ্বারা বিভাজ্যতা
কোনো পূর্ণ সংখ্যা 8 দ্বারা বিভাজ্য কি না, তা কীভাবে বুঝব? সংখ্যাটির শেষ তিন অঙ্কে গঠিত সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। তিন অঙ্কের কোনো সংখ্যা 8 দ্বারা বিভাজ্য কি না, তা সহজে বলতে না পারলে দুর্ভাগ্যবশত ক্যালকুলেটর নিতে হবে, নয়তো কাগজে হিসাব করতে হবে। উদাহরণ:
- 63,15,648 সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য, কারণ 648 সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য।
- 70,051 সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য নয়, কারণ 051, অর্থাৎ 51 সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য নয়।
সূচিপত্র: 2 দ্বারা বিভাজ্যতা, 3 দ্বারা বিভাজ্যতা, 4 দ্বারা বিভাজ্যতা, 5 দ্বারা বিভাজ্যতা, 6 দ্বারা বিভাজ্যতা, 7 দ্বারা বিভাজ্যতা, 8 দ্বারা বিভাজ্যতা, 9 দ্বারা বিভাজ্যতা, 10 দ্বারা বিভাজ্যতা, 11 দ্বারা বিভাজ্যতা, 12 দ্বারা বিভাজ্যতা