5 দ্বারা বিভাজ্যতা
কোনো পূর্ণ সংখ্যা 5 দ্বারা বিভাজ্য কি না, তা কীভাবে বুঝব? সংখ্যাটির শেষ অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। উদাহরণ:
- 35 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, কারণ এর শেষ অঙ্ক 5।
- 1,480 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, কারণ এর শেষ অঙ্ক 0।
- -75 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, কারণ এর শেষ অঙ্ক 5। নিয়মটি ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রেও খাটে।
- 47 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য নয়, কারণ এর শেষ অঙ্ক 0-ও নয়, 5-ও নয়।
সূচিপত্র: 2 দ্বারা বিভাজ্যতা, 3 দ্বারা বিভাজ্যতা, 4 দ্বারা বিভাজ্যতা, 5 দ্বারা বিভাজ্যতা, 6 দ্বারা বিভাজ্যতা, 7 দ্বারা বিভাজ্যতা, 8 দ্বারা বিভাজ্যতা, 9 দ্বারা বিভাজ্যতা, 10 দ্বারা বিভাজ্যতা, 11 দ্বারা বিভাজ্যতা, 12 দ্বারা বিভাজ্যতা