✖

7 দ্বারা বিভাজ্যতা

কোনো পূর্ণ সংখ্যা 7 দ্বারা বিভাজ্য কি না, তা কীভাবে বুঝব? এটা একটু কঠিন, অন্য বিভাজ্যতার নিয়মগুলোর মতো সহজ নয়। এর কয়েকটি পদ্ধতি আছে। সম্ভবত সবচেয়ে সহজটি এরকম। ধরি, 574 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য কি না, তা জানতে চাই।

  1. প্রথমে শেষ অঙ্কটি নিয়ে 2 দিয়ে গুণ করি: 4 · 2 = 8।
  2. এবার প্রদত্ত সংখ্যা থেকে শেষ অঙ্ক বাদে বাকি সব অঙ্ক নিই, অর্থাৎ 57, এবং এ থেকে আগের গুণফল বিয়োগ করি: 57 − 8 = 49।
  3. এই ফলাফল 7 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য। 49 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য, তাই 574 সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য।

দরকার হলে এই পদ্ধতি কয়েকবার করা যায়। যেমন, 3,409 সংখ্যাটি কি 7 দ্বারা বিভাজ্য?

  1. প্রথম ধাপে শেষ অঙ্ককে 2 দিয়ে গুণ করি: 9 · 2 = 18।
  2. এবার বিয়োগ করি: 340 − 18 = 322।
  3. 322 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য কি না, আমরা জানি না, তাই আরও এগোই।
  4. শেষ অঙ্ককে 2 দিয়ে গুণ করি: 2 · 2 = 4।
  5. বাকি সংখ্যা থেকে বিয়োগ করি: 32 − 4 = 28।
  6. 28 সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য, তাই 3,409 সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য।

সূচিপত্র: 2 দ্বারা বিভাজ্যতা, 3 দ্বারা বিভাজ্যতা, 4 দ্বারা বিভাজ্যতা, 5 দ্বারা বিভাজ্যতা, 6 দ্বারা বিভাজ্যতা, 7 দ্বারা বিভাজ্যতা, 8 দ্বারা বিভাজ্যতা, 9 দ্বারা বিভাজ্যতা, 10 দ্বারা বিভাজ্যতা, 11 দ্বারা বিভাজ্যতা, 12 দ্বারা বিভাজ্যতা