✖

বীজগাণিতিক সংখ্যা

পূর্ণসাংখ্যিক সহগবিশিষ্ট কোনো বহুপদীর মূল যে সংখ্যা, তাকে বলি বীজগাণিতিক সংখ্যা (algebraic number)। বাস্তবে এর অর্থ কী? যেকোনো একটি সংখ্যা নিয়ে আমরা এক ধরনের গাণিতিক খেলা খেলতে পারি। খেলার লক্ষ্য হলো কোনো সংখ্যা x নিয়ে তাকে শূন্যে নামিয়ে আনা। তবে ব্যবহার করা যাবে শুধু যোগ, বিয়োগ, গুণ ও ঘাত, আর এসব প্রক্রিয়ায় নেওয়া যাবে শুধু পূর্ণ সংখ্যা। উদাহরণ দেখলে ব্যাপারটা পরিষ্কার হবে।

শুরুতে 42 সংখ্যাটি নিই। একে কীভাবে বদলালে শূন্য পাব? এ থেকে পূর্ণ সংখ্যা 42 বিয়োগ করলেই শূন্য পাই (শূন্য দিয়ে গুণ করা চলবে না):

42−42=0

42 কে শূন্যে নামিয়ে আনা গেল, তাই 42 একটি বীজগাণিতিক সংখ্যা। এটা খুবই সহজ ছিল। কোনো ভগ্নাংশ হলে কী হবে, যেমন 73? আমরা শুধু পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে পারি, তাই শূন্য পেতে এই ভগ্নাংশ থেকে 73 বিয়োগ করা যাবে না। অন্য উপায় খুঁজতে হবে। প্রথমে ভগ্নাংশটিকে 3 দিয়ে গুণ করি:

3⋅73=3⋅73=7

একটি পূর্ণ সংখ্যা পেলাম, আর একে শূন্যে নামাতে আমরা জানি: 7 বিয়োগ করি। তাহলে লিখতে পারি

3⋅73−7=0

এবং বলতে পারি যে সাত-তৃতীয়াংশ ভগ্নাংশটিও বীজগাণিতিক সংখ্যা। এবার আরও কঠিন একটি সংখ্যা নিই, দুইয়ের বর্গমূল: 2। কোনো গুণ বা যোগ এখানে কাজে আসবে না, আগে বর্গমূল থেকে মুক্তি পেতে হবে। রাশিটির বর্গ করি:

(2)2=2

একটি পূর্ণ সংখ্যা পেলাম, যাকে শূন্যে নামাতে জানি: 2 বিয়োগ করি:

(2)2−2=0

দুইয়ের বর্গমূল একটি অমূলদ সংখ্যা, তবুও এটি বীজগাণিতিক। এখন পর্যন্ত মনে হচ্ছে, যে সংখ্যাই নিই না কেন, সেটি বীজগাণিতিক। অয়লারের সংখ্যা e নিলে কী হয়? এটিও অমূলদ, তাই দুইয়ের বর্গমূলের মতোই এর দশমিক বিস্তার অসীম ও অনাবৃত্ত। এর আসন্ন মান 2.71। কিন্তু দুইয়ের বর্গমূলের সঙ্গে পার্থক্য হলো, আমাদের অনুমোদিত প্রক্রিয়াগুলো দিয়ে একে শূন্যে নামিয়ে আনার কোনো উপায় নেই। অয়লারের সংখ্যার সঙ্গে কিছু যোগ করি, গুণ করি বা একে কোনো ঘাতে উন্নীত করি, সবসময় আরেকটি অমূলদ সংখ্যাই পাই। তাই অয়লারের সংখ্যা বীজগাণিতিক সংখ্যা নয়, বাহ!

একইভাবে π (পাই, 3.14) সংখ্যাটিও বীজগাণিতিক নয়।

যে সংখ্যাগুলো বীজগাণিতিক নয়, তাদের বলি তুরীয় সংখ্যা (transcendental number)।

আরও সুনির্দিষ্ট সংজ্ঞা

সুতরাং প্রত্যেক বীজগাণিতিক সংখ্যার জন্য পূর্ণসাংখ্যিক সহগবিশিষ্ট একটি বহুপদী (polynomial) থাকতে হবে, যার মূল এই বীজগাণিতিক সংখ্যাটি। বহুপদীর মূল হলো এমন সংখ্যা, যার জন্য বহুপদীর মান শূন্য হয়। উপরের উদাহরণগুলোতে ফিরে গেলে 42 এর জন্য পাই এই সমীকরণ:

x−42=0

x − 42 বহুপদীর মূল x = 42, তাই 42 একটি বীজগাণিতিক সংখ্যা। মূলদ সংখ্যা 73 এর জন্য সমীকরণটি হবে

3x−7=0

কারণ 3x − 7 বহুপদীর মূল x=73। আর দুইয়ের বর্গমূলের জন্য পাই

x2−2=0

কারণ x2 − 2 বহুপদীর মূল দুইয়ের বর্গমূল। অয়লারের সংখ্যা বা π এর জন্য এমন কোনো সমীকরণ বা বহুপদী গঠন করা যায় না, কারণ এরা তুরীয় সংখ্যা, বীজগাণিতিক নয়।

বীজগাণিতিক সংখ্যার উদাহরণ

  • প্রত্যেক পূর্ণ সংখ্যা বীজগাণিতিক।
  • প্রত্যেক মূলদ সংখ্যা (ভগ্নাংশ) বীজগাণিতিক।
  • অমূলদ সংখ্যার ব্যাপারটা একটু ঝামেলার। আমরা দেখেছি, কিছু অমূলদ সংখ্যা বীজগাণিতিক, যেমন দুইয়ের বর্গমূল, আবার কিছু নয়, যেমন অয়লারের সংখ্যা।
  • কোনো পূর্ণ সংখ্যার প্রত্যেক n তম মূল বীজগাণিতিক।
  • সোনালি অনুপাত একটি বীজগাণিতিক সংখ্যা।

তথ্যসূত্র