3 দ্বারা বিভাজ্যতা
কোনো পূর্ণ সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কি না, তা কীভাবে বুঝব? সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। 126 সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি পেতে সংখ্যাটির সব অঙ্ক যোগ করি:
9 যে 3 দ্বারা বিভাজ্য, তা স্পষ্ট। তাই 126 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। গুরুত্বপূর্ণ কথা হলো, এই পদ্ধতি যতবার দরকার ততবার করা যায়। যেমন, 19,62,963 সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য? প্রথমে একবার অঙ্কগুলোর সমষ্টি নিই:
36 কি 3 দ্বারা বিভাজ্য? মনে হয় হ্যাঁ, তবে নিশ্চিত হতে চাইলে আবার অঙ্কগুলোর সমষ্টি নিতে পার:
আবার 9 পেলাম, তাই 36 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, ফলে প্রদত্ত সংখ্যা 19,62,963-ও 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যার একটি উদাহরণও দেখি: 25 সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি 7, যা 3 দ্বারা বিভাজ্য নয়। তাই 25 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য নয়।
মজার বৈশিষ্ট্য
- 3 দ্বারা বিভাজ্য নয় এমন যেকোনো সংখ্যাকে দশ দিয়ে গুণ করলে আবার এমন সংখ্যা পাবে, যা 3 দ্বারা বিভাজ্য নয়। আমরা দেখেছি, 25 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। 250 সংখ্যার অঙ্কগুলোর সমষ্টিও 7, তাই এটিও 3 দ্বারা বিভাজ্য নয়। 2,500 বা 25,000 ইত্যাদির ক্ষেত্রেও একই কথা।
- 3 দ্বারা বিভাজ্য যেকোনো সংখ্যাকে দশ দিয়ে গুণ করলে আবার এমন সংখ্যা পাবে, যা 3 দ্বারা বিভাজ্য, কারণ অঙ্কগুলোর সমষ্টি বদলায় না। 126 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, তেমনি 1,260 ও 12,600 সংখ্যা দুইটিও।
সূচিপত্র: 2 দ্বারা বিভাজ্যতা, 3 দ্বারা বিভাজ্যতা, 4 দ্বারা বিভাজ্যতা, 5 দ্বারা বিভাজ্যতা, 6 দ্বারা বিভাজ্যতা, 7 দ্বারা বিভাজ্যতা, 8 দ্বারা বিভাজ্যতা, 9 দ্বারা বিভাজ্যতা, 10 দ্বারা বিভাজ্যতা, 11 দ্বারা বিভাজ্যতা, 12 দ্বারা বিভাজ্যতা