✖

অমূলদ সংখ্যা

অমূলদ সংখ্যা হলো সেই সব সংখ্যা, যাদের দশমিক বিস্তার অসীম ও অনাবৃত্ত। কয়েকটি সুপরিচিত ধ্রুবক এদের মধ্যে পড়ে, যেমন π (পাই) বা অয়লারের সংখ্যা e।

সংজ্ঞা

অমূলদ সংখ্যা হলো সেই সব বাস্তব সংখ্যা, যাদের ভগ্নাংশ আকারে, অর্থাৎ দুইটি পূর্ণ সংখ্যার ভাগফল হিসেবে লেখা যায় না। দশমিক আকারে লিখলে এদের দশমিক বিস্তার হবে অসীম, কোনো আবৃত্ত অংশ ছাড়া।

যেমন, π বা 2 অমূলদ সংখ্যা।

বৈশিষ্ট্য

  1. অমূলদ সংখ্যা একটি অসীম অগণনাযোগ্য সেট।

যা আমরা জানি না

অমূলদ সংখ্যা নিয়ে কিছু প্রশ্নের উত্তর এখনো অজানা। নিচের প্রক্রিয়াগুলোর ফলাফল অমূলদ নাকি মূলদ, তা জানা নেই।

π+e,π−e,π⋅e,π/e,2e,πe,π2,ln⁡π

তথ্যসূত্র