সংখ্যাপদ্ধতির রূপান্তর
দশমিক সংখ্যাপদ্ধতি থেকে কীভাবে অন্য সংখ্যাপদ্ধতিতে সংখ্যা রূপান্তর করা যায়, আর উল্টোভাবে অন্য সংখ্যাপদ্ধতি থেকে কীভাবে দশমিকে রূপান্তর করা যায়, তা এখানে দেখব।
সংখ্যাপদ্ধতি কী
সাধারণত আমরা দশমিক সংখ্যাপদ্ধতি ব্যবহার করি। এই পদ্ধতিতে দশটি অঙ্ক: 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ও 9। দশমিক পদ্ধতির বৈশিষ্ট্য হলো, কোনো সংখ্যাকে, যেমন 57 কে, 10 দিয়ে গুণ করলে আমরা এক স্থান বাঁয়ে সরে যাই। অর্থাৎ সংখ্যাটি লিখতে একটি অঙ্ক বেশি লাগে: 570।
অন্য সংখ্যাপদ্ধতিও হতে পারে। যেমন, অষ্টমিক সংখ্যাপদ্ধতিতে কেবল 0, …, 7 অঙ্কগুলো থাকে। তাই সেখানে 7 + 1 রাশিটির মান হবে 10, কারণ অষ্টমিক পদ্ধতিতে 8 অঙ্কটি নেই। ষোড়শিক সংখ্যাপদ্ধতিতে অঙ্কগুলো হবে 0, 1, … 14, 15। 9 এর চেয়ে বড় অঙ্কের জায়গায় কখনো কখনো অক্ষর ব্যবহার করা হয়। তখন ষোড়শিক পদ্ধতির অঙ্কগুলো হয় 0, …9, A, B, C, D, E, F।
অবাক করা ব্যাপার হলো, দৈনন্দিন জীবনেও আমরা অন্য সংখ্যাপদ্ধতির দেখা পাই। যেমন সময়: সেকেন্ড ও মিনিট আমরা ষাটমূলক সংখ্যাপদ্ধতিতে গুনি। দিনের প্রতিটি মুহূর্তকে ষাটমূলক পদ্ধতিতে তিন অঙ্কের একটি সংখ্যা হিসেবে লেখা যায়। প্রথম অঙ্ক ঘণ্টা, দ্বিতীয় অঙ্ক মিনিট, তৃতীয় অঙ্ক সেকেন্ড। অঙ্কগুলোর বিভাজক চিহ্ন হিসেবে কোলন নিলে পাই, যেমন, 14:05:59। লক্ষ কর, এই সময়ের সঙ্গে এক সেকেন্ড যোগ করলে 14:05:60 পাই না, পাই 14:06:00। কারণ 60 ষাটমূলক পদ্ধতির বৈধ অঙ্ক নয়।
দশমিক থেকে দ্বিমিক পদ্ধতিতে রূপান্তর
ধরি, কাগজে 70 সংখ্যাটি লেখা আছে। একে আমরা দ্বিমিক (বাইনারি) সংখ্যাপদ্ধতিতে রূপান্তর করতে চাই। নিয়মটি বেশ সহজ। যে সংখ্যাকে রূপান্তর করতে চাই, তাকে বারবার 2 দিয়ে ভাগ করতে থাকি, যতক্ষণ না শূন্য পাই। প্রতিবার পূর্ণসংখ্যার ভাগের ভাগশেষ লিখে রাখি। অন্য কোনো পদ্ধতিতে রূপান্তর করতে চাইলে, যেমন ষোড়শিক পদ্ধতিতে, 16 দিয়ে ভাগ করব। ছয়ভিত্তিক পদ্ধতিতে হলে 6 দিয়ে ভাগ করব। বাস্তবে কাজটি দেখতে এরকম:
ভাগশেষগুলোই দ্বিমিক পদ্ধতিতে সংখ্যাটি দেয়। তবে ভাগশেষগুলো ওপর থেকে নয়, নিচ থেকে পড়তে হয়। সুতরাং দ্বিমিক পদ্ধতিতে 70 হলো 1000110।
দ্বিমিক থেকে দশমিক পদ্ধতিতে রূপান্তর
উল্টো দিকে রূপান্তর এভাবে করি। ধরি, 1100010 সংখ্যাটিকে দশমিক পদ্ধতিতে রূপান্তর করব। এই দিকটি সহজতর, শুধু এই যোগফলটি নির্ণয় করলেই চলে:
প্রতিটি পদের আকার x · 2i, যেখানে x প্রদত্ত দ্বিমিক সংখ্যার একটি অঙ্ক, আর i ডান দিক থেকে প্রতিবার 1 করে বাড়ে। আমরা 1100010 রূপান্তর করছি বলে যোগফলটি দেখতে এরকম:
1100010 সংখ্যায় সাতটি অঙ্ক, তাই 2 এর সূচকগুলো যথাক্রমে 6, 5, …, 1, 0। ঘাত নির্ণয় করে গুণ করলে পাই:
পদ্ধতিটি কেন কাজ করে?
দশমিক পদ্ধতি দিয়ে বিষয়টি দেখাই। কোনো সংখ্যার, যেমন 7,384 এর অঙ্কগুলো আসলে কী বোঝায়? 4 অঙ্কটি এককের সংখ্যা, 8 দশকের সংখ্যা, 3 শতকের সংখ্যা, আর 7 হাজারের সংখ্যা বোঝায়। তাই লিখতে পারি
এই রাশিকে আরেকটু বদলে নিতে পারি, যেন 100, 10 ও 1 এর বদলে প্রতিবার 10 এর কোনো ঘাত থাকে। যেহেতু 100 = 1, 101 = 10 ইত্যাদি, তাই লিখতে পারি
দশমিক পদ্ধতির প্রত্যেক সংখ্যাকে একইভাবে লেখা যায়। প্রতিটি পদের আকার x · 10i, যেখানে x হলো 0 থেকে 9 পর্যন্ত কোনো অঙ্ক, মোট দশটি অঙ্ক। আর i একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা, যা স্থানীয় মান নির্দেশ করে। i = 0 হলে পদটি একক নির্দেশ করে, i = 2 হলে শতক (কারণ 102 = 100)।
এবার 7,348 সংখ্যাটিকে দশমিক পদ্ধতি থেকে, ইয়ে…, দশমিক পদ্ধতিতেই রূপান্তর করে দেখি। এর একটা অর্থ আছে। 7,348 কে 10 দিয়ে ভাগ করতে থাকি:
ভাগশেষগুলো নিচ থেকে পড়লে পাই 7348। অর্থাৎ ফিরে পেলাম শুরুর সংখ্যাটিই, যাকে আমরা … একই পদ্ধতিতে রূপান্তর করতে চেয়েছিলাম।
দ্বিমিক পদ্ধতিকেও ঠিক একইভাবে বর্ণনা করা যায়। সব পদের আকার হবে x · 2i, যেখানে x হলো 0 বা 1। এখানেও i স্থানীয় মান নির্দেশ করে। বারবার 10 দিয়ে ভাগ করলে যেমন দশমিক পদ্ধতিতে প্রতিটি স্থানের অঙ্ক পাওয়া যায়, তেমনি বারবার 2 দিয়ে ভাগ করলে দ্বিমিক পদ্ধতিতে প্রতিটি স্থানের অঙ্ক পাওয়া যায়।
আরও লক্ষ কর, কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ সবসময় ব্যবধি [0, 9] এর মধ্যে থাকে। 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় 0, নয়তো 1।
অন্যান্য সংখ্যাপদ্ধতিতে রূপান্তর
দশমিক থেকে দ্বিমিকে রূপান্তরের আগের পদ্ধতিটি এতটাই সর্বজনীন যে অন্য সংখ্যাপদ্ধতিতেও এটি কাজে লাগানো যায়। 185 কে ষোড়শিক পদ্ধতিতে রূপান্তর করতে চাইলে শুধু 16 দিয়ে ভাগ করি:
ষোড়শিক পদ্ধতিতে 185 এর রূপ হবে (11, 9)। 9 এর চেয়ে বড় “অঙ্কের” বদলে সাধারণত অক্ষর ব্যবহার করা হয়: 10 = A, 11 = B, 12 = C, …। তাই লিখতে পারি, ষোড়শিক পদ্ধতিতে 185 এর রূপ B9।
একইভাবে ষোড়শিক পদ্ধতির B9 কে দশমিকে রূপান্তর করতে পারি।