✖

6 দ্বারা বিভাজ্যতা

কোনো পূর্ণ সংখ্যা 6 দ্বারা বিভাজ্য কি না, তা কীভাবে বুঝব? কোনো সংখ্যা একই সঙ্গে 2 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। একবার মনে করে নিই:

  • কোনো পূর্ণ সংখ্যার শেষ অঙ্ক জোড় হলে, অর্থাৎ শেষ অঙ্কটি 0, 2, 4, 6 বা 8 হলে, সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য।
  • কোনো পূর্ণ সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য।

উদাহরণ:

  • 15 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য বটে, কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়, তাই এটি 6 দ্বারাও বিভাজ্য নয়।
  • 22 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য বটে, কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, তাই এটি 6 দ্বারাও বিভাজ্য হতে পারে না।
  • 42 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, কারণ এর শেষ অঙ্ক 2, এবং 3 দ্বারা বিভাজ্য, কারণ এর অঙ্কগুলোর সমষ্টি 6। তাই সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য।

সূচিপত্র: 2 দ্বারা বিভাজ্যতা, 3 দ্বারা বিভাজ্যতা, 4 দ্বারা বিভাজ্যতা, 5 দ্বারা বিভাজ্যতা, 6 দ্বারা বিভাজ্যতা, 7 দ্বারা বিভাজ্যতা, 8 দ্বারা বিভাজ্যতা, 9 দ্বারা বিভাজ্যতা, 10 দ্বারা বিভাজ্যতা, 11 দ্বারা বিভাজ্যতা, 12 দ্বারা বিভাজ্যতা