লঘিষ্ঠ সাধারণ গুণিতক
দুইটি সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক (ল.সা.গু.) হলো সেই ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, যা দুইটি সংখ্যারই গুণিতক। একাধিক সংখ্যার জন্যও লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করা যায়। তখন লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো সেই ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, যা সবগুলো সংখ্যার গুণিতক।
উদাহরণ হিসেবে 3 ও 4 সংখ্যা দুইটি নিই। আমরা এমন একটি সংখ্যা খুঁজছি, যা 3 এরও গুণিতক, 4 এরও গুণিতক।
- 3 এর গুণিতকগুলো: 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, …
- 4 এর গুণিতকগুলো: 4, 8, 12, 16, 20, 24, 28, 32, …
দেখতে পাচ্ছি, দুইটি তালিকায় কিছু গুণিতক একই। যেমন, 24 সংখ্যাটি 3 এরও গুণিতক, 4 এরও গুণিতক। কিন্তু আমরা যেকোনো সাধারণ গুণিতক খুঁজছি না, খুঁজছি ক্ষুদ্রতমটি। সুতরাং লঘিষ্ঠ সাধারণ গুণিতক 12।
লঘিষ্ঠ সাধারণ গুণিতক কীভাবে নির্ণয় করবে
সবচেয়ে সহজ উপায় হলো সংখ্যা দুইটির গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক (গ.সা.গু.) বের করে এই সূত্র দিয়ে লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করা:
এখানে ল.সা.গু.(x, y) হলো x ও y এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গ.সা.গু.(x, y) হলো x ও y এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। উদাহরণ হিসেবে 50 ও 35 নিই। এদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 5। তাহলে নির্ণয় করতে পারি: