12 দ্বারা বিভাজ্যতা
কোনো পূর্ণ সংখ্যা 12 দ্বারা বিভাজ্য কি না, তা কীভাবে বুঝব? কোনো সংখ্যা একই সঙ্গে 3 দ্বারা বিভাজ্য এবং 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য। একবার মনে করে নিই:
- কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য (বিস্তারিত দেখ 3 দ্বারা বিভাজ্যতা লেখায়)।
- কোনো সংখ্যার শেষ দুই অঙ্কে গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য (বিস্তারিত দেখ 4 দ্বারা বিভাজ্যতা লেখায়)।
নিয়মটি 1,176 সংখ্যা দিয়ে যাচাই করি। অঙ্কগুলোর সমষ্টি 1 + 1 + 7 + 6 থেকে পাই 15, যা 3 দ্বারা বিভাজ্য। শেষ দুই অঙ্কে গঠিত সংখ্যা 76, আর এটি 4 দ্বারা বিভাজ্য (কারণ 76 কে 4 দিয়ে ভাগ করলে 19 হয়)। সুতরাং 1,176 সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য (1,176 কে 12 দিয়ে ভাগ করলে পাই 98)।
আর 438 সংখ্যাটি? অঙ্কগুলোর সমষ্টি 4 + 3 + 8 আবারও 15, তাই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। কিন্তু শেষ দুই অঙ্কে গঠিত সংখ্যা 38, যা 4 দ্বারা বিভাজ্য নয়। তাই 438 সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য নয়।
সূচিপত্র: 2 দ্বারা বিভাজ্যতা, 3 দ্বারা বিভাজ্যতা, 4 দ্বারা বিভাজ্যতা, 5 দ্বারা বিভাজ্যতা, 6 দ্বারা বিভাজ্যতা, 7 দ্বারা বিভাজ্যতা, 8 দ্বারা বিভাজ্যতা, 9 দ্বারা বিভাজ্যতা, 10 দ্বারা বিভাজ্যতা, 11 দ্বারা বিভাজ্যতা, 12 দ্বারা বিভাজ্যতা