✖

4 দ্বারা বিভাজ্যতা

কোনো পূর্ণ সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কি না, তা কীভাবে বুঝব? সংখ্যাটির শেষ দুই অঙ্কে গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। যেমন, 1,236 সংখ্যাটি নিই। এর শেষ দুই অঙ্কে গঠিত সংখ্যা 36। এবার দেখতে হবে, 36 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য কি না। হিসাব করে পাই 36/4 = 9। 36 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, তাই 1,236 সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য।

4 দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যার একটি উদাহরণ 1,002। এর শেষ দুই অঙ্ক 02, অর্থাৎ সংখ্যাটি 2। এটি 4 দ্বারা বিভাজ্য নয়, তাই 1,002 সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য নয়।

সূচিপত্র: 2 দ্বারা বিভাজ্যতা, 3 দ্বারা বিভাজ্যতা, 4 দ্বারা বিভাজ্যতা, 5 দ্বারা বিভাজ্যতা, 6 দ্বারা বিভাজ্যতা, 7 দ্বারা বিভাজ্যতা, 8 দ্বারা বিভাজ্যতা, 9 দ্বারা বিভাজ্যতা, 10 দ্বারা বিভাজ্যতা, 11 দ্বারা বিভাজ্যতা, 12 দ্বারা বিভাজ্যতা