9 দ্বারা বিভাজ্যতা
কোনো পূর্ণ সংখ্যা 9 দ্বারা বিভাজ্য কি না, তা কীভাবে বুঝব? নিয়মটি 3 দ্বারা বিভাজ্যতার মতো: কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। অঙ্কগুলোর সমষ্টি মানে প্রদত্ত সংখ্যার সব অঙ্কের যোগফল। উদাহরণ:
- 78,705 সংখ্যাটি কি 9 দ্বারা বিভাজ্য? এর অঙ্কগুলোর সমষ্টি 7 + 8 + 7 + 0 + 5 = 27। 27 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, তাই 78,705 সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য।
- 11,288 সংখ্যাটি কি 9 দ্বারা বিভাজ্য? অঙ্কগুলোর সমষ্টি 1 + 1 + 2 + 8 + 8 = 20। 20 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়, তাই 11,288 সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য নয়।
দরকার হলে অঙ্কগুলোর সমষ্টি একাধিকবার নেওয়া যায়। যেমন, 7,60,63,73,886 সংখ্যাটি কি 9 দ্বারা বিভাজ্য? অঙ্কগুলোর সমষ্টি 7 + 6 + 0 + 6 + 3 + 7 + 3 + 8 + 8 + 6 = 54। 54 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য কি না, তা মনে না থাকলে আবার অঙ্কগুলোর সমষ্টি নিতে পারি: 5 + 4 = 9। এ থেকে দেখি, 54 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, তাই 7,60,63,73,886 সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য।
সূচিপত্র: 2 দ্বারা বিভাজ্যতা, 3 দ্বারা বিভাজ্যতা, 4 দ্বারা বিভাজ্যতা, 5 দ্বারা বিভাজ্যতা, 6 দ্বারা বিভাজ্যতা, 7 দ্বারা বিভাজ্যতা, 8 দ্বারা বিভাজ্যতা, 9 দ্বারা বিভাজ্যতা, 10 দ্বারা বিভাজ্যতা, 11 দ্বারা বিভাজ্যতা, 12 দ্বারা বিভাজ্যতা