✖

ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল

ঘনককে ষড়তলকও বলা হয়। দেখা যাক, এটি দেখতে কেমন:

ঘনকের তল ছয়টি। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে প্রতিটি তলের ক্ষেত্রফল বের করে সবগুলো যোগ করতে হবে। শুরু করা যাক ABCD তল দিয়ে:

তলটি একটি বর্গ। a দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করি এভাবে:

S◻=a⋅a=a2

ঘনকের এরকম ছয়টি তল আছে, আর সবগুলোর ক্ষেত্রফল সমান। তাই ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে

S=6⋅a2

উদাহরণস্বরূপ, ঘনকের ধার a = 10 হলে এই ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে

S=6⋅102=6⋅100=600

ক্যালকুলেটর: ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয়

সূচিপত্র: বর্গের ক্ষেত্রফল, আয়তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তকলা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল, সুষম বহুভুজের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল, সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল, কোণকের সমগ্রতলের ক্ষেত্রফল, পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল