✖

আয়তাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল

আয়তাকার ঘনবস্তু ঘনকের মতো একটি ত্রিমাত্রিক ঘনবস্তু, যার তলগুলো আয়ত, কখনো কখনো বর্গ। দেখা যাক, এরকম একটি আয়তাকার ঘনবস্তু দেখতে কেমন:

আয়তাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে এর ছয়টি তলের ক্ষেত্রফল বের করে যোগ করতে হবে। এখানে বিপরীত তলগুলোর ক্ষেত্রফল সবসময় সমান। ছবির মতো আয়তাকার ঘনবস্তুর ধারগুলোর দৈর্ঘ্য a, b, c হলে এর সমগ্রতলের ক্ষেত্রফল

S=2ab+2ac+2bc

একে আরও সরল করে লিখতে পারি

S=2(ab+ac+bc)

ক্যালকুলেটর: আয়তাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয়

সূত্রটি কীভাবে পেলাম?

আমাদের সব তলের ক্ষেত্রফল যোগ করতে হবে। প্রথমে এই দুইটি বিপরীত তল নিই:

এই তল দুইটি হলো ABGH ও CDEF আয়ত। তাই আমরা আয়তের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করি, অর্থাৎ আয়তের বাহুগুলোর দৈর্ঘ্য গুণ করি। ABGH আয়তের ক্ষেত্রফল পাই এভাবে:

SABGH=|AB|⋅|BG|

দ্বিতীয় আয়ত CDEF এর ক্ষেত্রফল নির্ণয় করি এভাবে:

SCDEF=|CD|⋅|DF|

কিন্তু লক্ষ কর, AB বাহুর দৈর্ঘ্য CD বাহুর দৈর্ঘ্যের সমান, আর BG বাহুর দৈর্ঘ্য DF বাহুর দৈর্ঘ্যের সমান। তাই দুইটি আয়তের ক্ষেত্রফল সমান। অতএব আয়তাকার ঘনবস্তুর চিহ্নিত দুইটি তলের মোট ক্ষেত্রফল

S1=2⋅|AB|⋅|BG|

এরপর দুই পাশের দুইটি তলের ক্ষেত্রফল নির্ণয় করি:

আমরা জানি, দুইটি তলের ক্ষেত্রফল সমান। তাই BGFD আয়তের ক্ষেত্রফল নির্ণয় করি এভাবে:

SBGFD=|BG|⋅|GF|

তাহলে দুইটি তলের মোট ক্ষেত্রফল

S2=2⋅|BG|⋅|GF|

বাকি রইল সামনের ও পেছনের তলের ক্ষেত্রফল:

ABCD আয়তের ক্ষেত্রফল হবে

SABCD=|AB|⋅|BD|

আর চিহ্নিত পুরো অংশের ক্ষেত্রফল হবে

S3=2⋅|AB|⋅|BD|

সবগুলো আংশিক ক্ষেত্রফল যোগ করে পুরো আয়তাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল পাই:

S=S1+S2+S3

সূচিপত্র: বর্গের ক্ষেত্রফল, আয়তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তকলা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল, সুষম বহুভুজের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল, সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল, কোণকের সমগ্রতলের ক্ষেত্রফল, পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল