রম্বসের ক্ষেত্রফল
রম্বস দেখতে বর্গের মতো। এটি এমন একটি চতুর্ভুজ, যার চারটি বাহুই সমান। তবে বর্গে বাহুগুলোর মধ্যবর্তী কোণ যেমন সমকোণ, রম্বসে তেমন নয়। দেখা যাক, এরকম একটি রম্বস দেখতে কেমন:
দেখতেই পাচ্ছ, এটি যেন একটু চ্যাপ্টা হয়ে যাওয়া একটি বর্গ।
রম্বসের ক্ষেত্রফলের সূত্র
যে রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য p ও q, তার ক্ষেত্রফল:
ক্যালকুলেটর: রম্বসের ক্ষেত্রফল নির্ণয়
সূত্রটি কীভাবে পেলাম?
লক্ষ কর, p ও q কর্ণ (ভাঙা রেখাংশ দুইটি) রম্বসটিকে চারটি ত্রিভুজে ভাগ করে:
এই ত্রিভুজগুলো সর্বসম, শুধু ভিন্নভাবে ঘোরানো। তাই উপরের দুইটি ত্রিভুজ নিয়ে ঘুরিয়ে নিচে সরিয়ে দিতে পারি। তখন আমরা একটি আয়ত পাই:
এই আয়তের ক্ষেত্রফল আমাদের রম্বসের ক্ষেত্রফলের সমান, কারণ এটি সেই একই চারটি ত্রিভুজ দিয়ে তৈরি, আমরা শুধু ত্রিভুজগুলোকে একটু অন্যভাবে সাজিয়েছি। তাই এই আয়তের ক্ষেত্রফল নির্ণয় করলেই রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাই। আমরা জানি, আয়তের ক্ষেত্রফল হলো এর ছোট ও বড় বাহুর গুণফল। আমাদের ক্ষেত্রে আয়তের ক্ষেত্রফল
AC বাহুর দৈর্ঘ্য প্রথম ছবির অনুভূমিক কর্ণ p এর দৈর্ঘ্যের সমান। AB1 রেখাংশের দৈর্ঘ্য OD রেখাংশের দৈর্ঘ্যের সমান, আর OD রেখাংশের দৈর্ঘ্য খাড়া কর্ণ q এর দৈর্ঘ্যের অর্ধেক, কারণ কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সূত্রে বসাই:
তাহলে আমাদের রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য p = 7 ও q = 4 হলে এর ক্ষেত্রফল
রম্বস একই সঙ্গে একটি সামান্তরিক। তাই রম্বসের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র দিয়েও নির্ণয় করতে পার, তবে তখন রম্বসের বাহুর দৈর্ঘ্য ও উচ্চতা জানতে হবে।
সূচিপত্র: বর্গের ক্ষেত্রফল, আয়তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তকলা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল, সুষম বহুভুজের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল, সিলিন্ডারের সমগ্রতলের ক্ষেত্রফল, কোণকের সমগ্রতলের ক্ষেত্রফল, পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল