সিম্পসনের প্যারাডক্স
সিম্পসনের প্যারাডক্স পরিসংখ্যানের একটি প্যারাডক্স, যার নাম একজন ব্রিটিশ পরিসংখ্যানবিদের নামে। প্যারাডক্সটি হলো: দুইজনের মধ্যে একজন প্রতিটি পর্যবেক্ষণে অন্যজনের চেয়ে সফল হলেও মোট হিসাবে দ্বিতীয়জন বেশি সফল হতে পারে।
উদাহরণ
দুইজন শিক্ষার্থী দুইটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ে দুইটি ভিন্ন বিষয়ে পড়ে। ধরি, তাদের নাম নুসরাত ও রাফি। দুইজনই এক সেমিস্টারে নিজের বিষয়ে দুইটি করে পরীক্ষা দেয়। প্রথম পরীক্ষায় নুসরাতের সাফল্যের হার 30%, দ্বিতীয়টিতে 100%। রাফির প্রথমটিতে 25%, দ্বিতীয়টিতে 75%।
মনে হচ্ছে, নুসরাতই বেশি সফল শিক্ষার্থী। কিন্তু সঠিক উত্তরের সংখ্যা যোগ করলে আর তা মনে না-ও হতে পারে। সমস্যার মূল হলো, নুসরাত ও রাফি ভিন্ন ভিন্ন পরীক্ষা দিয়েছে, কারণ তারা ভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে।
নুসরাত হয়তো প্রথম পরীক্ষায় 10 টির মধ্যে 3 টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে (30% সাফল্য), তারপর 2 টির মধ্যে 2 টির (100%)। মোট 12 টির মধ্যে 5 টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। রাফি হয়তো সঠিক উত্তর দিয়েছে 4 টির মধ্যে 1 টির (25%), তারপর 8 টির মধ্যে 6 টির (75%)। মোট 12 টির মধ্যে 7 টির। এই দৃষ্টিকোণ থেকে আবার রাফিই বেশি সফল।
সিম্পসনের প্যারাডক্স বেশ সাধারণ ঘটনা, আর এতে দুর্বোধ্য কিছু নেই। এর নামকরণ হয়েছে এডওয়ার্ড এইচ. সিম্পসনের নামে, যিনি প্রথম এই ঘটনাটির ঠিকঠাক বর্ণনা দেন। অবশ্য প্যারাডক্সটির উদাহরণ এর আগেও দেখা গিয়েছিল।
সূচিপত্র: তিন দরজার সমস্যা, জন্মদিনের প্যারাডক্স, বেনফোর্ডের সূত্র, সম্ভাবনার মিথ্যাবাদী প্যারাডক্স, টাই প্যারাডক্স, সিম্পসনের প্যারাডক্স, চিকিৎসা পরীক্ষার প্যারাডক্স, সেন্ট পিটার্সবার্গ প্যারাডক্স, অসংক্রমণশীল ছক্কা