জ্যামিতিক গড়
ধর, তুমি একটি নতুন স্পোর্টস কার কিনতে চাও। অনেক দিন ধরে গাড়িটির দিকে তোমার চোখ, আর প্রতি বছর তুমি লিখে রাখ আগের বছরের তুলনায় এর দাম কত বেড়েছে। প্রথম বছর গাড়িটির দাম ছিল 1 কোটি টাকা। দ্বিতীয় বছরেই দাম বাড়ল 25%, পরের বছর 5%, চতুর্থ বছর 10%, আর এখন, পঞ্চম বছরে, বাড়ল 20%। গাড়িটির বর্তমান দাম নির্ণয় করতে শতাংশগুলোকে দামের গুণক হিসেবে লিখি, অর্থাৎ “25% দাম বৃদ্ধি” লিখি “আগের দাম গুণ 1.25”। তাহলে গাড়িটির বর্তমান দাম
পাঁচ বছর পর গাড়িটির দাম 1,73,25,000 টাকা। এখন প্রশ্ন করা যায়: গাড়িটির দাম বছরে গড়ে কত বেড়েছে? দ্বিতীয় বছরে দাম বেড়েছে 1.25 গুণ, তৃতীয় বছরে 1.05 গুণ ইত্যাদি। গড় বৃদ্ধি কত? সাধারণ গাণিতিক গড় নিলে অর্থহীন ফল পাব। 1.25, 1.05, 1.1 ও 1.2 এর গাণিতিক গড় হতো
পরখ করে দেখা যাক, পরপর চার বছর দাম 1.15 গুণ করে বাড়লে গাড়িটির দাম কত হতো:
অন্য সংখ্যা এল! তার মানে 1.15 (অর্থাৎ 15%) সঠিক উত্তর নয়, এটি দামের সঠিক বার্ষিক গড় বৃদ্ধি নয়। সুতরাং গাণিতিক গড় দিয়ে এই প্রশ্নের উত্তর পাওয়া যায় না। আমাদের নিতে হবে জ্যামিতিক গড়।
জ্যামিতিক গড় নির্ণয়
এই চার বছরে গাড়িটির দাম কত গুণ বেড়েছে? দাম বৃদ্ধির সব গুণক গুণ করে তা নির্ণয় করি:
অর্থাৎ চার বছরে গাড়িটির দাম বেড়েছে 1.7325 গুণ। এখন আসলে প্রশ্ন হলো: কোন সংখ্যাকে নিজের সঙ্গে চারবার গুণ করলে 1.7325 পাওয়া যায়? এটি হলো 1.7325 এর চতুর্থ মূল। পরখ করি:
এবার গাড়িটির দামকে এই সংখ্যা দিয়ে চারবার গুণ করি:
এবার মিলে গেছে। সুতরাং
জ্যামিতিক গড়ের সূত্র
n টি সংখ্যা x1, x2, …, xn দেওয়া থাকলে এদের জ্যামিতিক গড় G নির্ণয় করি এভাবে:
অথবা একই কথা এভাবেও লেখা যায়:
উদাহরণস্বরূপ, 1, 2, 3, 4, 5 সংখ্যাগুলোর জ্যামিতিক গড় নির্ণয় করব এভাবে:
সূচিপত্র: গড়, মধ্যক, প্রচুরক, পরীক্ষার গড় নম্বর নির্ণয়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়