তরঙ্গ গড়
তরঙ্গ গড় (হারমোনিক গড়, harmonic mean) এক ধরনের গড়, যা সাধারণত তখন ব্যবহার করি, যখন কোনো অনুপাত বা হার নিয়ে কাজ করি।
গড় দ্রুতি
উদাহরণস্বরূপ, ধরি আমরা ট্রেনে চড়ে বেড়াতে গেলাম, আর ট্রেনের গড় দ্রুতি ছিল 120 কি.মি./ঘণ্টা। ফেরার পথেও একই পথে ট্রেনে ফিরলাম, কিন্তু এবার ট্রেনটি ঢিমেতালে চলল, দ্রুতি মাত্র 40 কি.মি./ঘণ্টা। যাওয়া-আসা মিলিয়ে পুরো যাত্রায় ট্রেনের গড় দ্রুতি কত ছিল? গাণিতিক গড় দিয়ে গড় দ্রুতি এভাবে নির্ণয় করতে বেশ ইচ্ছা করে
এবং বলতে ইচ্ছা করে যে গড় দ্রুতি ছিল 80 কি.মি./ঘণ্টা। কিন্তু এটা সত্য নয়। সহজেই দেখানো যায়: ধরি, যাওয়ার পথে ট্রেনটি এক ঘণ্টা চলেছে। যেহেতু গড় দ্রুতি ছিল 120 কি.মি./ঘণ্টা, তাই ওই এক ঘণ্টায় ট্রেনটি 120 কি.মি. পথ গেছে। ফেরার পথে গড় দ্রুতি 40 কি.মি./ঘণ্টা হলে ওই 120 কি.মি. যেতে তার লেগেছে 3 ঘণ্টা। তাহলে ট্রেনটি মোট 4 ঘণ্টায় 240 কি.মি. গেছে। এখান থেকে গড় দ্রুতি নির্ণয় করি
অর্থাৎ গাণিতিক গড় আমাদের হতাশ করল। 120 আর 40, এই দুইটি দ্রুতির গড় কীভাবে নিলে সঠিক ফল পাব?
তরঙ্গ গড়
গাণিতিক গড়ের বদলে আমরা তরঙ্গ গড় নিতে পারি। এটি নির্ণয় করতে একটি ভগ্নাংশ বানাই, যার লবে থাকবে যতগুলো মানের গড় নিচ্ছি তার সংখ্যা। আমাদের ক্ষেত্রে 2, কারণ দ্রুতি দুইটি:
আর হরে বসাই দুইটি দ্রুতির গুণাত্মক বিপরীতের যোগফল। দ্রুতি 120 হলে এর গুণাত্মক বিপরীত 120−1, অর্থাৎ
হরের ভগ্নাংশ দুইটিকে একই হরে আনি:
এবার ভগ্নাংশ দুইটি সহজেই যোগ করা যায়:
ভগ্নাংশটি দেখতে অদ্ভুত, তবে ভয়ের কিছু নেই, শেষটা ভালোই হবে। ভগ্নাংশটিকে গুণফলের আকারে এভাবে লিখি:
এই ধাপে যদি গুলিয়ে যায়, তাহলে মনে রাখ: অর্ধেক দিয়ে ভাগ করা আর দুই দিয়ে গুণ করা একই কথা। তাই 2 কে
তরঙ্গ গড় এল 60, আর এটাই সঠিক ফল।
তরঙ্গ গড়ের সাধারণ সূত্র
ধরি, n টি সংখ্যা x1, x2, …, xn দেওয়া আছে। তাহলে এদের তরঙ্গ গড় H নির্ণয় করি এভাবে:
সমষ্টি চিহ্ন পছন্দ করলে তরঙ্গ গড় এভাবেও লেখা যায়:
উদাহরণস্বরূপ, চারটি মান 1, 2, 3, 4 এর তরঙ্গ গড়
সূচিপত্র: গড়, মধ্যক, প্রচুরক, পরীক্ষার গড় নম্বর নির্ণয়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়