✖

ল’হসপিটালের নিয়ম

ভাগফল আকারের লিমিট নির্ণয়ে কখনো কখনো ল’হসপিটালের নিয়ম (L'Hôpital's rule, উচ্চারণ “লোপিতাল”) ব্যবহার করা যায়।

সংজ্ঞা

কোনো বিন্দুতে ফাংশনের লিমিট নির্ণয় করার সময় কিছু শর্তে আমরা অন্তরজের সাহায্য নিতে পারি। ধরি, ফাংশনটি ভাগফল আকারে আছে, অর্থাৎ আমাদের f(x) ও g(x) ফাংশন আছে এবং আমরা এই লিমিট খুঁজছি:

limx→x0f(x)g(x).

যদি limx→x0f(x)=limx→x0g(x)=0 হয়, x0 বিন্দুর কোনো সামীপ্যে দুইটি ফাংশনেরই অন্তরজ থাকে (x0 বিন্দুতে নিজে অন্তরজ না থাকলেও চলে) এবং এই লিমিটটি থাকে

limx→x0f′(x)g′(x),

তবে এই সম্পর্কটি সত্য:

limx→x0f(x)g(x)=limx→x0f′(x)g′(x).

limx→x0f′(x)g′(x) লিমিটটি না থাকলে এর অর্থ এই নয় যে limx→x0f(x)g(x) লিমিটটিও নেই। অন্তরজসহ লিমিটটি না থাকলে অন্তরজ ছাড়া প্রদত্ত লিমিটটি অন্য কোনো উপায়ে নির্ণয় করতে হবে।

উদাহরণ

  1. লিমিট নির্ণয় কর

    limx→3x2−9x2−x−6

    এই উদাহরণটি কি ল’হসপিটালের নিয়মে সমাধান করা যায়? প্রথমে যাচাই করতে হবে, x0 = 3 বিন্দুতে দুইটি ফাংশনের (ভগ্নাংশের হরের ও লবের ফাংশনের) লিমিট শূন্য কি না। ফাংশন দুইটিকে f(x) = x2 − 9 ও g(x) = x2 − x − 6 দিয়ে লিখি। দুইটিই বহুপদী, তাই অবিচ্ছিন্ন। সুতরাং এদের লিমিট ফাংশনের মানের সমান:

    f(3)=32−9=0g(3)=32−3−6=0

    প্রথম শর্ত পূরণ হয়েছে। লক্ষ কর, x এর স্থলে কেবল তিন বসিয়ে লিমিট নির্ণয় করা যায় না, কারণ পুরো ফাংশনটি x0 = 3 বিন্দুতে বিচ্ছিন্ন, আরও নিখুঁতভাবে বললে সেখানে ফাংশনের কোনো মানই নেই (কারণ মান পেতে হলে শূন্য দিয়ে ভাগ করতে হতো)। এবার ল’হসপিটালের নিয়ম প্রয়োগ করে দুইটি ফাংশনকে অন্তরীকরণ করে দেখতে পারি। সাবধান, এখানে ভাগফলের অন্তরজের নিয়ম খাটাচ্ছি না, লবের ফাংশন ও হরের ফাংশনকে আলাদাভাবে অন্তরীকরণ করছি। তাহলে পাই:

    f′(x)=2xg′(x)=2x−1

    তাই আগের লিমিটের বদলে এই লিমিটটি নির্ণয় করতে পারি:

    limx→32x2x−1

    এই ফাংশনটি x0 = 3 বিন্দুতে অবিচ্ছিন্ন, তাই এখন x এর স্থলে তিন বসিয়ে পুরো ফাংশনের মান নির্ণয় করলেই হয়:

    limx→32x2x−1=2⋅32⋅3−1=65

    দেখা যাচ্ছে, এই ফাংশনের লিমিট আছে, তাই limx→3x2−9x2−x−6 লিমিটটিও আছে এবং লিমিট দুইটি সমান। সুতরাং:

    limx→3x2−9x2−x−6=limx→32x2x−1=65.

  2. লিমিট নির্ণয় কর

    limx→0xsin⁡x

    x0 = 0 বিন্দুতে অবস্থা কেমন? আবার f(x) = x ও g(x) = sin x লিখি। এখানে f(0) = 0 এবং g(0) = 0। আমরা 00 ভাগফল পাই, প্রদত্ত বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন। ল’হসপিটালের নিয়ম প্রয়োগ করে দেখতে পারি। দুইটি ফাংশনকে অন্তরীকরণ করি:

    f′(x)=1g′(x)=cos⁡x

    ফাংশন দুইটির অন্তরজ পেয়েছি, এবার এই লিমিটটি নির্ণয় করে দেখি

    limx→01cos⁡x

    x0 = 0 বিন্দুতে কী হয়? যেহেতু cos(0) = 1, তাই আমরা 11=1 ভগ্নাংশটি পাই। x0 = 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন, তাই

    limx→01cos⁡x=11=1.

    এই লিমিটটি আছে বলে limx→0xsin⁡x লিমিটটিও আছে এবং লিমিট দুইটি সমান। আমরা পাই

    limx→0xsin⁡x=1

সূচিপত্র: ফাংশনের লিমিট, সসীম বিন্দুতে অসীম লিমিট, অসীম বিন্দুতে সসীম লিমিট, অসীম বিন্দুতে অসীম লিমিট, একপাক্ষিক লিমিট, ল’হসপিটালের নিয়ম