ফাংশনের অবিচ্ছিন্নতা
নাম থেকেই আঁচ করা যায়, ফাংশনের অবিচ্ছিন্নতা (continuity) আমাদের বলে প্রদত্ত বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন, নাকি কোনোভাবে ছিঁড়ে গেছে। অবিচ্ছিন্নতা আমরা ফাংশনের লিমিটের সাহায্যে সংজ্ঞায়িত ও নির্ণয় করি। লিমিট না জানলে বিষয়টি বুঝতে অসুবিধা হবে।
ফাংশনের অবিচ্ছিন্নতার সংজ্ঞা
আশ্চর্যের বিষয়, লিমিট ভালোভাবে বুঝে থাকলে অবিচ্ছিন্নতার সংজ্ঞা দেওয়া বেশ সহজ এবং বোঝাও সহজ। তাহলে ফাংশনের অবিচ্ছিন্নতার সংজ্ঞা:
f ফাংশনের ডোমেনের কোনো বিন্দু a তে f(x) ফাংশনকে অবিচ্ছিন্ন বলা হয়, যদি
লিমিটের জায়গায় বামপক্ষীয় বা ডানপক্ষীয় লিমিট বসালে বামপক্ষীয় ও ডানপক্ষীয় অবিচ্ছিন্নতাও সংজ্ঞায়িত করতে পারি। লক্ষ কর:
- এ পর্যন্ত আমরা কেবল একটি বিন্দুতে f ফাংশনের অবিচ্ছিন্নতা সংজ্ঞায়িত করেছি। f ফাংশন যদি এর ডোমেনের সব বিন্দুতে অবিচ্ছিন্ন হয়, তবে বলতে পারি যে f পুরো ডোমেনে একটি অবিচ্ছিন্ন ফাংশন।
- অবিচ্ছিন্নতার সংজ্ঞায় a বিন্দুটিকে একটি পুঞ্জবিন্দু হতে হবে।
- a বিন্দুতে ফাংশন অবিচ্ছিন্ন হতে হলে f(a) এর অস্তিত্ব থাকতে হবে (a মানটিকে ফাংশনের ডোমেনে থাকতে হবে),
লিমিটের অস্তিত্ব থাকতে হবে এবং দুটোর মান সমান হতে হবে। - কোনো বিন্দুতে অবিচ্ছিন্ন ফাংশন সেখানে বাম ও ডান দুই দিক থেকেই অবিচ্ছিন্ন। লিমিটের মতোই কোনো বিন্দুতে ফাংশন কেবল বাম দিক থেকে বা কেবল ডান দিক থেকে অবিচ্ছিন্ন হতে পারে। বামপক্ষীয় ও ডানপক্ষীয় লিমিট ভিন্ন হলে ওই বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন নয়।
সংজ্ঞাটি আমাদের কী বলে? প্রথমত, প্রদত্ত বিন্দুতে ফাংশনটি সংজ্ঞায়িত হতে হবে। প্রদত্ত বিন্দুতে ফাংশন সংজ্ঞায়িত না হলে সেখানে তা নিশ্চয়ই অবিচ্ছিন্নও নয়। সংজ্ঞায়িত হলে আমরা লিমিটগুলো দেখি। ডান ও বাম দুই দিক থেকে ফাংশন যদি প্রদত্ত বিন্দুতে ফাংশনের মানের দিকে যায়, তবে ওই বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। লিমিটগুলো ফাংশনের মানের সমান না হলে প্রদত্ত বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন।
একটি সহজ উদাহরণ: ফাংশনের লিমিট নিবন্ধে আমরা
তাই f ফাংশনটি এর পুরো ডোমেনে অবিচ্ছিন্ন। যেমন, a এর স্থলে 6 বসালে পেতাম:
বিচ্ছিন্নতার বিন্দু
a বিন্দুতে ফাংশন অবিচ্ছিন্ন না হলে এর অর্থ, এই বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন। এতে অবাক হওয়ার কিছু নেই। তবে ফাংশনকে অবিচ্ছিন্ন করতে হলে “লেখচিত্রকে” কতটা “বদলাতে” হতো, তার উপর নির্ভর করে আমরা কয়েক প্রকারের বিচ্ছিন্নতার বিন্দু আলাদা করি।
বিচ্ছিন্নতা মূলত তিন প্রকারের:
অপসারণযোগ্য বিচ্ছিন্নতার বিন্দু
অপসারণযোগ্য বিচ্ছিন্নতার (removable discontinuity) বিন্দু এমন একটি বিন্দু, যেখানে দুইটি একপাক্ষিক লিমিটই আছে এবং লিমিট দুইটি সমান, অর্থাৎ প্রদত্ত বিন্দুতে ফাংশনের লিমিট আছে, কিন্তু এই লিমিট ফাংশনের মানের সমান নয়, অথবা ওই বিন্দুতে ফাংশনটি সংজ্ঞায়িতই নয়। a যদি f(x) ফাংশনের অপসারণযোগ্য বিচ্ছিন্নতার বিন্দু হয়, তবে:
উদাহরণ হিসেবে সিগনাম x এর পরম মান ফাংশনটি দেখি। আমরা জানতে চাই, a = 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন কি না। লেখচিত্রটি দেখ:
দেখা যাচ্ছে, ফাংশনটি প্রায় পুরোটাই অবিচ্ছিন্ন, কেবল শূন্য বিন্দুতে একটি ফাঁক আছে, কারণ এখানে ফাংশনের মান এক নয়, শূন্য। অথচ এই বিন্দুতে বামপক্ষীয় ও ডানপক্ষীয় দুই লিমিটই এক। এই বিচ্ছিন্নতাকে অপসারণযোগ্য বলা হয়, কারণ ওই একটিমাত্র বিন্দুকে সহজভাবে নতুন করে সংজ্ঞায়িত করলেই আমরা একটি অবিচ্ছিন্ন ফাংশন পাই। তাই বিচ্ছিন্নতার এই বিন্দুটি সহজেই দূর করা যায়।
প্রথম প্রকারের বিচ্ছিন্নতার বিন্দু
প্রথম প্রকারের বিচ্ছিন্নতার বিন্দু এমন একটি বিন্দু a, যেখানে দুইটি একপাক্ষিক লিমিটই আছে, উপরন্তু দুটোই সসীম, কিন্তু তারা সমান নয়। সংজ্ঞা:
বিচ্ছিন্নতার এই বিন্দুটি একটি সহজ ফাংশন f(x) = sgn(x) এ দেখাই:
আবার দেখা যাচ্ছে, a = 0 বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন। এখানে বামপক্ষীয় লিমিট −1 এবং ডানপক্ষীয় লিমিট 1:
বামপক্ষীয় ও ডানপক্ষীয় লিমিট সমান নয়, কিন্তু দুটোই সসীম। তাই এটি প্রথম প্রকারের বিচ্ছিন্নতার বিন্দু।
এ ধরনের বিচ্ছিন্নতার বিন্দুর জন্য আমরা বিন্দুতে ফাংশনের লাফ (jump) নামে আরেকটি ধারণা সংজ্ঞায়িত করি। এটি এই দুই লিমিটের অন্তর। তাই a বিন্দুতে f ফাংশনের লাফ s হলো এই মান:
দ্বিতীয় প্রকারের বিচ্ছিন্নতার বিন্দু
দ্বিতীয় প্রকারের বিচ্ছিন্নতার বিন্দু এমন একটি বিন্দু, যেখানে অন্তত একটি একপাক্ষিক লিমিট অসীম, অথবা অন্তত একটি লিমিটের অস্তিত্ব নেই। উদাহরণ হিসেবে
শূন্য বিন্দুতে বামপক্ষীয় লিমিট মাইনাস অসীম এবং ডানপক্ষীয় লিমিট প্লাস অসীম। দুইটি লিমিটই অসীম, তাই এটি দ্বিতীয় প্রকারের বিচ্ছিন্নতার বিন্দু। এই বিচ্ছিন্নতা কোনো সহজ উপায়ে দূর করা যায় না।
ব্যবধিতে অবিচ্ছিন্নতা
বিন্দুতে অবিচ্ছিন্নতা আমরা সংজ্ঞায়িত করেছি, কিন্তু কোনো ব্যবধিতে অবিচ্ছিন্নতা এখনো সংজ্ঞায়িত করিনি। তাহলে: I ব্যবধিতে ফাংশনটি অবিচ্ছিন্ন, যদি এই ব্যবধির প্রত্যেক বিন্দুতে তা অবিচ্ছিন্ন হয়। খোলা ও বদ্ধ ব্যবধির মধ্যে সতর্কভাবে পার্থক্য করা জরুরি। দুই দিকেই খোলা ব্যবধি হলে প্রান্তবিন্দুগুলোতে ফাংশনের অবিচ্ছিন্ন হওয়া জরুরি নয়, কারণ খোলা ব্যবধিতে এর প্রান্তবিন্দুগুলো থাকেই না। কিন্তু বদ্ধ ব্যবধি হলে এই প্রান্তবিন্দুগুলোতে ফাংশনকে বাম বা ডান দিক থেকে অবিচ্ছিন্ন হতে হবে।
অনেকক্ষণ সিগনাম ফাংশন কোথাও আসেনি। তাহলে সিগনাম ফাংশনটিই নিই। (0, ∞) খোলা ব্যবধিতে ফাংশনটি অবিচ্ছিন্ন। সিগনাম ফাংশনের শূন্যে একটি বিচ্ছিন্নতার বিন্দু আছে ঠিকই, কিন্তু ব্যবধিটি খোলা বলে শূন্য পরীক্ষার বাইরে থাকে। [0, ∞) ব্যবধিতে ফাংশনটি আর অবিচ্ছিন্ন নয়, কারণ 0 বিন্দুতে এটি ডান দিক থেকে অবিচ্ছিন্ন নয়।
আর ডান দিক থেকে অবিচ্ছিন্ন নয় কেন? কারণ ডানপক্ষীয় লিমিট এক, কিন্তু ফাংশনের মান শূন্য। মান দুইটি সমান নয়, তাই প্রদত্ত বিন্দুতে ফাংশনটি ডান দিক থেকে অবিচ্ছিন্ন নয়।
কোনো ফাংশনে প্রথম প্রকারের বিচ্ছিন্নতার বিন্দু (অথবা অপসারণযোগ্য বিচ্ছিন্নতা) সসীমসংখ্যক থাকলে ফাংশনটিকে খণ্ডশ অবিচ্ছিন্ন (piecewise continuous) বলি। সাবধান: বিচ্ছিন্নতার বিন্দু অসীমসংখ্যক থাকলে ফাংশনটি খণ্ডশ অবিচ্ছিন্ন নয়।
বাস্তবে ফাংশনের অবিচ্ছিন্নতা আমরা ফাংশনের অন্তরজের সাহায্যে যাচাই করি। যে ফাংশন কোনো বিন্দুতে অন্তরীকরণযোগ্য, তা ওই বিন্দুতে অবিচ্ছিন্নও।