✖

মিশ্র ভগ্নাংশ

ধরো, তোমার টেবিলে তিনটি পিৎজা আছে: একটি পনির পিৎজা, একটি চিকেন পিৎজা, আর তারপর বিশ্বের সেরা পিৎজা, আনারস পিৎজা:

তিনটি আস্ত পিৎজা

“তিন” শব্দটি ব্যবহার করতে না চাইলে লিখতে পারি, টেবিলে 3 টি পিৎজা আছে। এবার ধরি, আমরা আনারস পিৎজার তিনটি টুকরা খেয়ে ফেললাম। কতখানি পিৎজা বাকি থাকল?

খাওয়া আনারস পিৎজা

দেখা যাচ্ছে, দুইটি আস্ত পিৎজা বাকি আছে, আর তৃতীয়টির আট টুকরার মধ্যে পাঁচ টুকরা বাকি। এটা সংখ্যা আকারে কীভাবে লিখব? এজন্য মিশ্র ভগ্নাংশ ব্যবহার করা যায়, যেখানে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ একসাথে মেশানো থাকে। তাই বলা যায়, আমাদের কাছে বাকি আছে

258

টি পিৎজা। মিশ্র ভগ্নাংশের দুইটি অংশ: প্রথমে একটি পূর্ণ সংখ্যা, তারপর একটি ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশের মাঝে কোনো প্রক্রিয়ার চিহ্ন বা অন্য কোনো প্রতীক থাকে না। সাবধান, মাঝে বিন্দু বসালে 2⋅38 এটি আর মিশ্র ভগ্নাংশ থাকবে না, হয়ে যাবে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশের গুণফল। তাই মিশ্র ভগ্নাংশের আকার

abc

এবং এর মান

a+bc.

মিশ্র ভগ্নাংশ দিয়ে শুধু একের চেয়ে বড় সংখ্যা লেখা হয়। যেমন, তোমার কাছে যদি একটি পিৎজার শুধু অর্ধেক থাকে, তবে 012 লেখা হয় না। শুধু 12 লেখা হয়। একইভাবে ঋণাত্মক সংখ্যার জন্যও মিশ্র ভগ্নাংশ ব্যবহার করা হয় না।