ফাংশনের লেখচিত্র
এক পরামিতির ফাংশনের লেখচিত্র হলো একটি বক্ররেখা, যা ফাংশনটির আচরণ প্রকাশ করে।
ফাংশনের লেখচিত্র কী
ফাংশন f এর লেখচিত্র হলো এমন একটি বক্ররেখা, যা ফাংশন f এর আচরণ প্রকাশ করে। এই বক্ররেখা ফাংশন f এর মানগুলো অনুসরণ করে চলে। এক চলকের ফাংশনের লেখচিত্র আঁকতে আমাদের একটি সমতল এবং দুইটি অক্ষ লাগবে — x ও y। এগুলো তুমি নিশ্চয়ই চেন, এরা পরস্পর লম্ব দুইটি রেখা। দেখতে এরকম:
ফাংশন f এর লেখচিত্র আঁকতে আমরা ফাংশনের ডোমেন থেকে কোনো বিন্দু x নিই এবং ফাংশনের মান f(x) নির্ণয় করি। এভাবে আমরা একটি জোড় (x, f(x)) পাই। এই জোড়টি লেখচিত্রের একটি বিন্দুর স্থানাঙ্ক। প্রথম স্থানাঙ্ক (অর্থাৎ x) আমরা x-অক্ষে এবং দ্বিতীয় স্থানাঙ্ক (অর্থাৎ f(x)) y-অক্ষে বসাই। ধরো, ফাংশনটি f(x) = x + 1। x এর মান এক নিলে আমরা (1, 2) জোড়টি পাই। লেখচিত্রে একে এভাবে বসাই:
এরপর (0, 1) এবং (−1, 0) বিন্দু দুইটি যোগ করি। আমরা এরকম চিত্র পাই:
এভাবে ফাংশনের ডোমেনের সব বিন্দুর জন্য একে একে হিসাব করলে আমরা একটি অবিচ্ছিন্ন রেখা পেতাম, যা দেখতে এরকম:
এই রেখাটি ফাংশন f(x) = x + 1 এর লেখচিত্র। এই লেখচিত্র থেকে উল্টোভাবে ফাংশনের মানগুলো পড়া যায়। ধরো, তুমি x = −2 বিন্দুতে ফাংশনের মান জানতে চাও। তাহলে লেখচিত্রের x-অক্ষে −2 মানটি খুঁজে বের কর। তারপর বক্ররেখার দিকে তাকিয়ে দেখ, যে বিন্দুর x-স্থানাঙ্ক −2, তার y-স্থানাঙ্ক কত।
সূচিপত্র: ফাংশন কী, একাধিক পরামিতিযুক্ত ফাংশন, ফাংশনের সংযোজন, ফাংশনের লেখচিত্র