✖

বহুপদীর মূল

বহুপদী (polynomial) এমন একটি রাশি, যাতে চলক x থাকে এবং থাকে যোগ, গুণ ও অঋণাত্মক পূর্ণ সংখ্যা সূচকে ঘাতে উন্নীত করার সাধারণ প্রক্রিয়াগুলো। একটি সরল বহুপদীর উদাহরণ

7x2−14x

বহুপদীর মূল বলতে আমরা এমন একটি বাস্তব সংখ্যা x বুঝি, যা বহুপদীতে চলক x এর স্থলে বসালে রাশিটির মান শূন্য হয়। যেমন, আগের বহুপদীর একটি মূল x = 2, কারণ x এর স্থলে 2 বসালে পাই:

7⋅22−14⋅2

যার মান

28−28=0

অন্যদিকে x = 3 সংখ্যাটি বহুপদীর মূল নয়, কারণ একে বহুপদীতে বসালে পাই

7⋅32−14⋅3

যার মান

63−42=21

আমরা শূন্য পাইনি, তাই x = 3 বহুপদীর মূল নয়।

বহুপদীর মূল নির্ণয়ের উপায়

দেখ রৈখিক সমীকরণ এবং দ্বিঘাত সমীকরণ।

সূচিপত্র: বহুপদী, বহুপদী দিয়ে বহুপদীর ভাগ, বহুপদীর মূল, বহুপদীকে উৎপাদকে বিশ্লেষণ