বার্ষিক হার থেকে মাসিক চক্রবৃদ্ধি সুদ
বাস্তবে প্রায়ই দেখা যায়, ব্যাংক বার্ষিক সুদের হার ঘোষণা করে, কিন্তু সুদ যোগ করে মাসে মাসে। মাসিক সুদের হার কত, তা কীভাবে নির্ণয় করবে?
আর্থ ব্যাংকের সঞ্চয়ী হিসাব
আর্থ ব্যাংক গর্ব করে বলে, তাদের সঞ্চয়ী হিসাব সবচেয়ে ভালোগুলোর একটি, বার্ষিক সুদের হার 4%। বার্ষিক সুদের হার ঘোষণা করলেও ব্যাংকটি সুদ যোগ করে প্রতি মাসে, অর্থাৎ বছরে মোট 12 বার। মাসিক সুদের হার কত? অর্থাৎ প্রতি মাসে আমাদের হিসাবে কত টাকা যোগ হবে?
সূত্রটি আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্র থেকে প্রতিপাদন করতে পারি। তবে প্রথমে নির্ণয় করি, এক বছর পরে হিসাবে কত টাকা থাকবে। ধরি, হিসাবে আমরা 1,00,000 টাকা জমা রাখলাম। এক বছর পরে পাব +4%, অর্থাৎ
এক বছর পরে হিসাবে থাকবে 1,04,000 টাকা, অর্থাৎ আমরা চার হাজার টাকা পেলাম। চক্রবৃদ্ধি সুদের সূত্র থেকে জানি,
যেখানে j0 হলো প্রারম্ভিক জমা, d হলো সুদের হার, আর t বলে কতবার পরিমাণটির ওপর সুদ যুক্ত হয়েছে। এই সূত্রে অজ্ঞাত রাশি হলো d, কারণ আমরা কেবল বার্ষিক সুদের হার জানি, অথচ খুঁজছি মাসিক হার। সুদ যুক্ত হয়েছে মোট 12 বার, তাই t = 12। আবার জানি, jt এর মান 1,04,000, অর্থাৎ এক বছরে আমরা 1,04,000 টাকা জমিয়েছি। এটি আমরা বার্ষিক সুদের হার থেকে আগেই নির্ণয় করেছি। তাহলে সমীকরণটি পাই:
দেখতে পাচ্ছি, (1 + d)12 এর মান অবশ্যই 1.04 হবে। 1.04 এর দ্বাদশ মূল নির্ণয় করলে পাই 1 + d এর মান। দ্বাদশ মূলের আসন্ন মান 1.0032737398। প্রতি মাসে 0.0032737398 হারে সুদ যুক্ত হলে সব মিলিয়ে চক্রবৃদ্ধি সুদ হয় 0.04, আর চূড়ান্ত পরিমাণ দাঁড়ায় 1,04,000 টাকা।
সূচিপত্র: সুদ, চক্রবৃদ্ধি সুদ, মূল্যস্ফীতি, বার্ষিক হার থেকে মাসিক চক্রবৃদ্ধি সুদ, গৃহঋণের সুদ কীভাবে হিসাব করবে