জটিল সংখ্যার জ্যামিতিক উপস্থাপন
জটিল সংখ্যাকে সাধারণ কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থাতেও দেখানো যায়। যে তলে জটিল সংখ্যা দেখানো হয়, তাকে বলা হয় জটিল তল, আর এই চিত্রকে বলা হয় আর্গন্ড চিত্র (Argand diagram, কোথাও কোথাও গাউসের তল)।
আর্গন্ড চিত্রে উপস্থাপন
প্রত্যেক জটিল সংখ্যা z = x + yi কে তলে (x, y) স্থানাঙ্কের বিন্দু দিয়ে দেখানো হয়। আর্গন্ড চিত্রে x-অক্ষকে বলা হয় বাস্তব অক্ষ, আর y-অক্ষকে কাল্পনিক অক্ষ। ধরি, দুইটি জটিল সংখ্যা z1 = 2 + 5i ও z2 = 4 − 3i দেওয়া আছে। আর্গন্ড চিত্রে এদের এভাবে দেখানো যায়:
যোগাত্মক বিপরীত ও অনুবন্ধী জটিল সংখ্যা
আর্গন্ড চিত্রে যোগাত্মক বিপরীত ও অনুবন্ধী জটিল সংখ্যা সহজেই বসানো যায়। ধরি, জটিল সংখ্যা z = 3 + 5i। z এর যোগাত্মক বিপরীত −3 − 5i, যা জটিল তলের মূলবিন্দু সাপেক্ষে প্রদত্ত সংখ্যাটির প্রতিসম:
অনুবন্ধী জটিল সংখ্যায় কাল্পনিক অংশের চিহ্ন বদলে যায়। তাই অনুবন্ধী জটিল সংখ্যা প্রদত্ত সংখ্যার সঙ্গে বাস্তব অক্ষ (x-অক্ষ) সাপেক্ষে প্রতিসম। চিত্রটি দেখ (
মডুলাস
বাস্তব সংখ্যার ক্ষেত্রে পরম মান হলো প্রদত্ত সংখ্যার ধনাত্মক রূপ। জটিল সংখ্যার মডুলাস নির্ণয়ে একটু বেশি ঝামেলা। জটিল সংখ্যার মডুলাস হলো জটিল তলে বিন্দুটি থেকে মূলবিন্দুর দূরত্ব।
মূলবিন্দু থেকে দূরত্ব নির্ণয় করা যায় পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। এ থেকে পাই |z|2 = x2 + y2, যেখানে x ও y হলো জটিল সংখ্যাটির বাস্তব ও কাল্পনিক অংশ। এরপর শুধু বর্গমূল নিলেই z = x + yi সংখ্যার মডুলাস পাই:
সূচিপত্র: জটিল সংখ্যা, জটিল সংখ্যার জ্যামিতিক উপস্থাপন, জটিল সংখ্যার পোলার আকার